সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আসামি ধরতে গিয়ে পুলিশের বাইক চুরি: এক মাসেও মামলা হয়নি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 89

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের সলঙ্গায় আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মোটর সাইকেল (বাইক) চুরির এক মাসেও উদ্ধার হয়নি। এমনকি এ ঘটনায় মামলা দায়ের কিংবা আইনী পদক্ষেপও নেওয়া হয়নি।

সলঙ্গা থানা সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মাইনুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান দুটি মোটরসাইকেল নিয়ে নলকা ইউনিয়নের দত্তকুশা উত্তরপাড়া গ্রামে এক আসামিকে ধরতে যান। আসামির বাড়িতে যাওয়ার রাস্তা সংকীর্ণ হওয়ায় তারা পুকুরপাড়ে মোটরসাইকেল দুটি রেখে পায়ে হেঁটে অভিযানে অংশ নেন।

অভিযান শেষে ফিরে এসে দেখেন, দুটি মোটরসাইকেলের মধ্যে এএসআই জিয়াউর রহমানের ব্যবহৃত মোটর সাইকেলটি চুরি হয়ে গেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার প্রায় এক মাস পার হলেও মোটরসাইকেলটি উদ্ধার হয়নি, থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়নি। এ বিষয়ে এএসআই জিয়াউর রহমান বলেন, “বিষয়টি নিয়ে ওসি স্যারের সঙ্গে কথা বলুন।” এসআই মাইনুল হক বলেন, “মোটরসাইকেলটি এখনো উদ্ধার হয়নি, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “যার মোটরসাইকেল চুরি হয়েছে সে অভিযোগ না করলে মামলা হবে কীভাবে?”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আসামি ধরতে গিয়ে পুলিশের বাইক চুরি: এক মাসেও মামলা হয়নি

আপডেট টাইম : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫