সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সিলেটে বিজিবির গুলিতে যুবক নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 32

জনতার কণ্ঠ.কম

সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির ছোড়া গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিজিবির দাবি, চোরাকারবারিদের হামলায় তাদের একজন সদস্য আহত হয়েছেন। এ সময় ফাঁকা গুলি ছোড়ে বিজিবি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্তিখাল সীমান্ত এলাকার চতুল-লাালখাল সড়কে এ ঘটনা ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

বিজিবির বরাতে ওসি বদরুজ্জামান বলেন, “চোরাকারবারিকে ধরতে গিয়ে ধাওয়া দেওয়ার সময় গুলি ছোড়ে বিজিবি। ওই যুবক রাস্তা অতিক্রম করার সময় গুলিবিদ্ধ হন। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।”

তিনি বলেন, উপজেলা নির্বাহী হাকিমের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হবে।

বিকাল ৫টায় বিজিবি-১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার স্বাক্ষরিত এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছেন, সকাল ১০টার দিকে সুরাইঘাট বিওপির একটি টহলদল উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্তিখাল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়।

অভিযানে অবৈধ পণ্যবাহী একটি পিকআপ আটক করেন বিজিবি সদস্যরা। এ সময় অজ্ঞাত একদল লোক দেশি অস্ত্র, দা, বল্লম, লাঠি-সোঁটাসহ টহলদলের ওপর হামলা চালায় এবং মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সিলেটে বিজিবির গুলিতে যুবক নিহত

আপডেট টাইম : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫