সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রেষ্টুরেন্টে উচ্চস্বরে গান বাজিয়ে কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি নাইম গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 184

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের কামারখন্দে রেষ্টুরেন্টের মধ্যে উচ্চস্বরে গান বাজিয়ে কিশোরী ধর্ষণের ঘটনার মূল আসামি নাইম হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে র্যা ব-১২ সদস্যরা।

বুধবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৪টার দিকে কুমিল্লা জেলার তিতাস থানার জিয়ারকান্দি এলাকায় র্যা ব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী, র্যা ব-১১, ও সিপিসি-২ কুমিল্লা যৌথ অভিযান চালিয়ে তোকে গ্রেপ্তার করে। নাইম হোসেন চর কামারখন্দ গ্রামের মো. রহমত আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা র্যা ব-১২ প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন উপ-অধিনায়ক মেজর মো. আহসান হাবিব।

রোববার (১৯ অক্টোবর) উপজেলার কর্ণসূতি গ্রামের বাসিন্দা ৭ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী ওই কিশোরী (১৪) মাদ্রাসা থেকে বাইরে বের হলে ওই কিশোরীকে ছয়জন যুবক জোরপূর্বক অটোরিকশায় তুলে নেয়। তাকে জামতৈল সেন্ট্রাল পার্কের পাশে ডেরা ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে ধর্ষণ করে নাইম। কিশোরীর চিৎকার যেন বাইরে না যায় সেজন্য বাকি আসামিরা সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজায়। পাশবিক নির্যাতনে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষক ও তার বন্ধুরা হাসপাতালে নিয়ে সেখানে রেখে পালিয়ে যায়।

 আরো পড়ুন:রেষ্টুরেন্টের বাইরে উচ্চস্বরে গান বাজিয়ে কিশোরী ধর্ষণ,গ্রেপ্তার ৩

 আরো পড়ুন: রেষ্টুরেন্টে কিশোরী ধর্ষণের চিৎকার আড়াল করতে বাজানো হচ্ছিল গান

বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন অস্ত্রপাচারের মাধ্যমে তার বিশেষ অঙ্গ রিপায়ার করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওইদিনই মামলার এজাহার নামীয় তিন আসামি মো. আকাশ (২১), মো. আতিক (২৩) ও মো. নাজমুল হক নয়নকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে চাঞ্চল্যকর এই মামলার ৬ আসামির মধ্যে প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার হয়েছে। দেশজুড়ে আলোচিত এ ঘটনায় ফুঁসে উঠেছে কামারখন্দসহ সিরাজগঞ্জের মানুষ।

বৃহস্পতিবার সকালে কামারখন্দে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্র-জনতা ও ওলামা মাশায়েখের পক্ষ থেকে পৃথক মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রেষ্টুরেন্টে উচ্চস্বরে গান বাজিয়ে কিশোরীকে ধর্ষণের প্রধান আসামি নাইম গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫