সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বেগমগঞ্জে ডিবির অভিযানে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 53
মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বেগমগঞ্জ মডেল থানার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে ৯৪ (চুরানব্বই) বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগী একজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামির নাম— মোঃ ইয়াছিন আরাফাত (২২), পিতা—মৃত জসিম উদ্দিন, মাতা—শাহিনুর আক্তার রেখা, সাং—পৌর হাজীপুর (মহাজন বাড়ি), ৯নং ওয়ার্ড, চৌমুহনী পৌরসভা, থানা—বেগমগঞ্জ, জেলা—নোয়াখালী।
জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর অফিসার ফোর্সের সদস্যরা বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, বেগমগঞ্জ মডেল থানার চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌর হাজীপুর মহাজন বাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মদ বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে।
বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এর তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ঘটনাস্থল থেকে ইয়াছিন আরাফাতকে আটক করে তার হেফাজত থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী আরমান হোসেন (২৫) বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেপ্তার ইয়াছিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশে ডোবায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরও ৮৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সর্বমোট ৯৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইয়াছিন ও পলাতক আরমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বেগমগঞ্জে ডিবির অভিযানে ৯৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫