তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের তাড়াশে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাজিব আহমেদ মাসুমের নেতৃত্বে প্রস্তুতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বিনসাড়া বাজারে যুবদলের বারুহাস ও তালম ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বারুহাস ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আমিন শেখ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাজিব আহম্মেদ মাসুম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিলন হোসেন খান, শুকুর মির্জা, এস এম রুহুল, তাড়াশ পৌর সেচ্ছা-সেবকদলের আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব হাসান মির্জা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। পরে বিনসাড়া বাজারে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

রিপোর্টার: 



















