সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কামারখন্দে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিএনপিসহ পৃথক ৩টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • 53

সিরাজগঞ্জের কামারখন্দের দিনভর পৃথক তিনটি স্থানে মানববন্ধনের বৃহস্পতিবারের ছবি।

কামারখন্দ (সিরাজগঞ্জ)প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের প্রতিবাদে জড়িত সকল আসামি গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিএনপি সহ পৃথক ৩টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে মানববন্ধন হয়। এরপর সরকারি হাজী কোরপ আলী কলেজ সহ অন্যান্য কলেজের ছাত্র সমাজ মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় বিএনপি তাদের সাথে একাত্মতা ঘোষণা করে। বিকেল ৪টায় স্থানীয় ওলামা ঐক্য পরিষদ ব্যানারে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ চত্ত্বরে প্রথমে মানববন্ধন এবং পরে উপজেলার প্রধান প্রধান সড়কে ফাসিঁর দাবীতে বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জোর করে তুলে নিয়ে ধর্ষণকারী এবং এর সাথে যারা জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দ্রুত সময়ে কার্যকর করতে হবে।

মামলায়  প্রধান আসামি নাইম হোসেনকে (২০) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-১২ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানিক দল তিতাস থানার জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে প্রধান আসামি সহ ৪জন গ্রেফতার হয়।

র‌্যাবের  অভিযানে প্রধান আসামি সহ ৪জন গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বক্তারা আরো বলেন, দেশে আমরা স্বাভাবিক পরিস্থিতি দেখতে চাই, একজন ধর্ষককে শুধু গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করলে চলবে না। ধর্ষণকারী যেন জামিনে বের হয়ে আরও বেপরোয়া হয়ে না যায় । তাই সকল অপরাধীকে অতি দ্রুত সময়ে ফাঁসি কার্যকর করতে হবে, একই সাথে এধরণের ঘটনা ভবিষ্যতে যেন আর কেউ না ঘটাতে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ থাকতে হবে ।

উল্লেখ্য ১৯ অক্টোবর রবিবার মাদ্রাসা শিক্ষার্থীকে রাস্তা থেকে সিএনজিতে তুলে নিয়ে উপজেলার জামতৈল সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকার “ডেরা ফাস্ট ফুড এ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট” এর ভিতরে নিয়ে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে ওই বখাটের পাঁচ বন্ধু উপজেলার জামতৈল এলাকার মো. ইমরান (২১) আকাশ (২১) আতিক (২৩)। নাছিম উদ্দিন (২০) নাজমুল হক নয়ন (২০)।

দিনভর মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি আল আমিন, কামারখন্দ উপজেলা যুবদলের আহবায়ক এম এ আলীম মন্ডল,  ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলার ওলামা মাশায়েখবৃন্দ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কামারখন্দে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিএনপিসহ পৃথক ৩টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫