সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নামাজের সময় ডাকাতি, ১০ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা লুট

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 48

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

গাজীপুর সিটি করপোরেশন কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুট ব্যবসায়ীর বাসায় দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমবাগ এলাকায় ঢালাই ফ্যাক্টরির পাশে শফিকুল ইসলাম শফির বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থেকে ওই এলাকায় ঝুট ব্যাবসা করেন আলতাফুর রহমান (৪৫)। দুপুরে তিনি বাসায় স্ত্রী ও মেয়েকে রেখে জুমার নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় তিন ব্যক্তি ঘরের দরজায় ধাক্কা দিয়ে ব্যাংকের লোনের বিষয়ে কথা বলতে এসেছে বলে ডাকাডাকি করে। এ সময় আলতাফুর রহমানের স্ত্রী দরজা খুলে দেয়।

একপর্যায়ে ওই তিন দুর্বৃত্ত ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে আলতাফুর রহমানের স্ত্রী ও মেয়ের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা ১০ ভরির স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরে আলতাফুর রহমান বাসায় এসে বিষয়টি জানতে পারেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৬ জন ডাকাত সদস্য ওই বাড়িতে হানা দেয় যাদের মধ্যে তিনজন নিচে পাহারা দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ডাকাত সদস্যরা ঘরের ভেতর ঢুকে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ের হাত-পা ও মুখ বেঁধে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নামাজের সময় ডাকাতি, ১০ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা লুট

আপডেট টাইম : ১২:১৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫