সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লেখক-সাংবাদিক মনিরুজ্জামান

সিরাজগঞ্জ: ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রেন ধাক্কায় সিরাজগঞ্জের লেখক-সাংবাদিক ও বাসদ নেতা মনিরুজ্জামান (৬০) মনি নিহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহত মনিরুজ্জামান মনি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকার বাসিন্দা। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক যমুনা প্রবাহ’র সাবেক সাহিত্য সম্পাদক।

মনিরুজ্জামান মনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য পদেও দায়িত্ব পালন করছিলেন। তিনি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ খান হীরার ছোট ভাই।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার জন্য শহীদ এম মনসুর আলী স্টেশনে অপেক্ষা করছিলেন মনিরুজ্জামান মনি।

ট্রেন আসতে দেরী হওয়ায় তিনি স্টেশন ছেড়ে রেলসড়কের বাসে বসেছিলেন। এ সময় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লেখক-সাংবাদিক মনিরুজ্জামান

আপডেট টাইম : ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫