গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
মুন্সীগঞ্জের গজারিয়ায় আবারও বারান্দার গ্রীল কেটে বাসা ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকানিয়া গ্রামের ব্যবসায়ী আলম ও মামুনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। বাড়িতে তাদের বৃদ্ধ বাবা সিরাজুল ইসলামের (৭৫) ও মা বসবাস করে।
জানা যায়, সঙ্ঘবদ্ধ ডাকাত দল বাড়ির বারান্দায় গ্রীল কেটে বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,২০/২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ৩৫/৪০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
উল্লেখ্য এক’ই স্টাইলে গতকাল সোমবার(৩নভেম্বর) বালুয়াকান্দীতে অবসর প্রাপ্ত সেনা সদস্য মো:ফজলুল হকের বাড়িতে জানালার গ্রীল কেটে ৩৫ভরি স্বর্ণালংকারসহ ৬০/৭০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল।
পুলিশ জানিয়েছেন,ডাকাত চক্রটাকে আটকের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তাঁরা।

রিপোর্টার: 



















