সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধের ভাই স্নিগ্ধ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • 46

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৯টায় গুলশানে বিএনপির চেয়ারপার্সন কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে সদস্যপদ গ্রহণ করেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ।

তাদের বাবার নাম মীর মোস্তাফিজুর রহমান ও মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। মীর স্নিগ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন।

পরে এ বছরের ৮ মে তিনি পদত্যাগ করেন। কারণ হিসেবে তখন বলেছিলেন, রাজনীতিতে যোগ দেওয়ার উদ্দেশে এমন কোনো সিদ্ধান্ত নিইনি। উচ্চশিক্ষা সম্পন্নের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপ- প্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। ছাত্র আন্দোলন চলাকালে অনলাইনে মুগ্ধ নিহতের পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, একজন যুবক ‘কারও পানি লাগবে ভাই, পানি?’ বলে বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধের ভাই স্নিগ্ধ

আপডেট টাইম : ১১:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫