সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে বিএনপির সংবাদ সম্মেলন আজ

ঢাকা: রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দেশে চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্যরাও।

এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে দলের স্থায়ী কমিটির সভা শুরু হয়ে শেষ হয় রাত সোয়া ১১টার দিকে।

বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে দলের প্রচার-প্রচারণার কৌশল এবং করণীয় নির্ধারণ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির এক নেতা জানান, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য যে আসন ফাঁকা রাখা হয়েছে, তা কীভাবে বণ্টন করা হবে এবং শরিক দলগুলোর ভোটের কৌশল কী হবে-এ বিষয়ে ধারাবাহিকভাবে বৈঠক করবে বিএনপি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে বিএনপির সংবাদ সম্মেলন আজ

আপডেট টাইম : ১০:২২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫