সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে, নামল ১৪ ডিগ্রির ঘরে

পঞ্চগড়: দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে ছিল পুরো এলাকা। গাছপালা, ঘাস ও ফসলের পাতায় ঝরে পড়েছে শিশিরবিন্দু। তবে সকাল গড়াতেই সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে পঞ্চগড়ের আকাশ। দিনের বেলায় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু সকাল ও রাতের ঠান্ডা বাতাসে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়  জানান, সকাল ৯টায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। দিন দিন তাপমাত্রার তারতম্যে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত জেলায় তাপমাত্রা ধীরে ধীরে আরও কমে আসবে। ফলে শীতের তীব্রতা আগামী দিনগুলোতে বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন কর্মকর্তারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে, নামল ১৪ ডিগ্রির ঘরে

আপডেট টাইম : ১১:১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫