সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রতারণার অভিযোগ উঠেছে অনন্ত জলিলের বিরুদ্ধে

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ এনেছেন তারই ‘ট্যালেন্ট হান্ট’ রিয়েলিটি শোর বিজয়ী সাব্বির আহমেদ আরবিন। কয়েক বছর আগে চলচ্চিত্রে শিল্পী সংকট দূর করার কথা বলে অনন্ত জলিল এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সেখান থেকে ‘হিরো’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েও দীর্ঘ সময় বেকার ছিলেন আরবিন। অবশেষে ‘দিন : দ্য ডে’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেও পর্দায় নিজেকে খুঁজে না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ এই তরুণ মডেল।

কয়েক বছর আগে ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’ নামে একটি সিনেমার জন্য অনন্ত জলিল ‘ট্যালেন্ট হান্ট’ আয়োজন করেন, যেখানে সারা দেশ থেকে প্রায় ৩ লাখ প্রতিযোগী অংশ নেয়। এই আয়োজন থেকে ‘হিরো’ ক্যাটাগরিতে চূড়ান্ত হন সাব্বির আহমেদ আরবিন।

প্রতারণার অভিযোগ এনে আরবিন বলেন, “২০১৫ সালে রিয়েলিটি শো-টি হয়েছিল। সেই শো থেকে আমি হিরো ক্যাটাগরিতে চূড়ান্ত হয়েছিলাম। অনন্ত ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল আমি একটি সিনেমা করব। যে সিনেমায় চুক্তি ছিল সেটি আর নির্মাণ হয়নি।”

দীর্ঘ অপেক্ষার পর ‘দিন : দ্য ডে’ সিনেমায় ডাক পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে আরবিন বলেন, “দীর্ঘ সময় পর ‘দিন : দ্য ডে’ সিনেমার জন্য ডাক পাই। মিটিং করে আমাকে পুলিশ চরিত্রে বাছাই করা হয়। এরপর শুটিং শুরু হয়। শুটিংয়ে কস্টিউম পরে সারাদিন বসে থাকতাম, কিন্তু আমাদের শুটিং হয় না। চার দিন যাবার পর একটা দৃশ্যের শুট হয়। আরও কিছু দৃশ্য হয় অন্যদিন। সবমিলিয়ে আট দিনের মতো শুটিং করি।”

আসল হতাশার কথা তিনি জানান সিনেমা মুক্তির পর। আরবিন বলেন, “সবকিছু শেষ হওয়ার পর সিনেমাটি মুক্তি পেলে কাছের মানুষদের নিয়ে হলে দেখতে যাই। সবাই জেনে যায়, আমি সিনেমাটিতে কাজ করেছি। কিন্তু হলে গিয়ে হতাশ হই। সবার কাছে খুবই লজ্জায় পড়ে যাই। পুরো সিনেমায় নিজেকে কোথাও খুঁজে পাইনি।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সব কষ্ট বৃথা গেল। নিজেকে পর্দায় না দেখার কষ্ট বোঝানো যাবে না। এক কথায় বললে, আমি প্রতারণার শিকার হয়েছি।”

আরবিনের এই অভিযোগ প্রসঙ্গে কথা বলার জন্য চিত্রনায়ক অনন্ত জলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন : দ্য ডে’ সিনেমাটি ২০২২ সালে মুক্তি পায়। এটি পরিচালনা করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রতারণার অভিযোগ উঠেছে অনন্ত জলিলের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৬:০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫