সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ

বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শহীদ হাদি চত্বর (শাহবাগ মোড়) অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। দুপুর ২টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগে এসে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে যোগ দেন।

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা তো এতদিন রাস্তায় আসিনি। যদি ক্ষমতার চিন্তা করতাম, তাহলে জানাজার ময়দানেই ঘোষণা দিয়ে দিতাম।

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দিইনি, তার মানে এখনো সুযোগ আছে। কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দিই, তাহলে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না।

জাবের বলেন, শত্রুরা চায় আমাদের মাঝে নিজেদের লোক ঢুকিয়ে ভাঙন ধরাতে। কিন্তু কোনো লাভ হবে না। কারণ এখানে যারা আছে, তারা এই মাইকের বাইরে কারো কথা শুনতে চায় না।

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে শাহবাগে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান ইনকিলাব মঞ্চের নেতারা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ

আপডেট টাইম : ০৬:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫