সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

‘অভিশপ্ত’ জীবন থেকে মুক্তি, আনন্দে দুধ দিয়ে গোসল

বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর ৫ লিটার দুধ দিয়ে গোসল করেছেন পরিমল চন্দ্র দাস নামে এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক দম্পতির বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর ৫ লিটার দুধ দিয়ে গোসল করেছেন পরিমল চন্দ্র দাস নামে এক ব্যক্তি। দীর্ঘদিনের ‘অভিশপ্ত’ জীবন থেকে মুক্তির আনন্দ উদযাপন করতেই তিনি এ কাজ করেছেন বলে জানা গেছে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিমল চন্দ্র দাস উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, ২০০৯ সালে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা এলাকার প্রশান্ত দাসের মেয়ে দীপা রানী দাসের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পরিমলের। তাদের সংসারে ১৫ বছর বয়সী একটি ছেলে ও ৭ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

পরিমলের দাবি, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। জীবিকার প্রয়োজনে একসময় তিনি শ্বশুরবাড়িতে বসবাস শুরু করলেও সেখানে নির্যাতন ও হুমকির শিকার হন বলে অভিযোগ করেন। পরবর্তীতে তিনি সেখান থেকে চলে এসে গত ছয় বছর ধরে আলাদা বসবাস করছিলেন। দীর্ঘদিন পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় বিষয়টি আইনি প্রক্রিয়ায় গড়ায়।

স্থানীয় সূত্র ও হলফনামা অনুযায়ী, গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। আইনি কাগজ হাতে পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দীর্ঘদিনের ‘অভিশপ্ত’ জীবন থেকে মুক্তির আনন্দ উদযাপন করেন পরিমল।

পরিমল চন্দ্র দাস আরও দাবি করেন, আনুষ্ঠানিক বিচ্ছেদের আগেই তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। তবে এ বিষয়ে অন্য পক্ষের কোনো বক্তব্য বা প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান আসেনি।

রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার বলেন, পরিমল চন্দ্র দাস ও দীপা রানী দাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে পরিমল ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগও দিয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদ ও দুধ দিয়ে গোসলের বিষয়টি জানতে পেরেছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

‘অভিশপ্ত’ জীবন থেকে মুক্তি, আনন্দে দুধ দিয়ে গোসল

আপডেট টাইম : ১১:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬