সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

অসময়ে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৩০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • 56

প্রধান প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

অসময়ে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্লাবিত হতে শুরু করেছে যমুনা চরাঞ্চলের নিম্নভূমি। নিম্নাঞ্চলের জমিতে আবাদ করা শীত কালীন সবজি নিয়ে শঙ্কায় রয়েছে কৃষক। তবে বন্যার আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

১৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১৩ মিটার। গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।

অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮০ মিটার। ২৪ ঘন্টায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।

গত ৫ দিন ধরে যমুনার পাশাপাশি অভ্যন্তরীণ ফুলজোড়, ইছামতি, করতোয়াসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে।

এদিকে যমুনা পানি বাড়তে থাকায় একের পর এক প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নভূমি। নিচু জমিতে আবাদ করা শীত কালীন সবজিসহ বিভিন্ন ফসলও তলিয়ে গেছে। এসব অঞ্চলের কৃষকদের মাঝে অসময়ে বন্যা আতংক বিরাজ করছে। এভাবে আরও কিছুদিন পানি বাড়তে থাকলে শীতকালীন সবজি আবাদ চরম ক্ষতি হবে বলে কৃষকেরা জানিয়েছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর  রহমান বলেন, উজানে থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। এতে চরাঞ্চলের কিছু নিম্নভুমি প্লাবিত হচ্ছে। পানি আরও দুই-তিনদিন বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই এবং বন্যার কোন আশংকা নেই।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

অসময়ে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

আপডেট টাইম : ১০:৩০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫