সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আগামী সংসদে নির্ধারক হবে এনসিপি: জয়পুরহাটে সারজিস আলম

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • 43

মো. আমানুল্লাহ আমান জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে। তিনি বলেন, “এনসিপি হয় সরকারি দল হিসেবে, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসিনি।”

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম আরও বলেন, “শাপলা প্রতীক পেতে এনসিপির কোনো আইনগত বাধা নেই। নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করতে পারে না। শাপলা প্রতীক দিতে হবে, না দিলে আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আমরা আইনি লড়াই ও রাজপথের আন্দোলন—দুটো পথেই প্রস্তুত।”

তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলা ও উপজেলার সব পর্যায়ের কমিটি গঠন সম্পন্ন করা হবে। এনসিপি এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার কাজে মনোনিবেশ করেছে। তবে, কোনো দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আগামী সংসদে নির্ধারক হবে এনসিপি: জয়পুরহাটে সারজিস আলম

আপডেট টাইম : ০৬:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫