বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। পুষ্টি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শিশির কুমার গাইন।
এসময় উপস্থিত ছিলেন গৈলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন সুলতানা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপরসহ প্রমুখ। পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

মৃদুল দাস, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















