উন্নত চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসে।
তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজকে মধ্যরাতের পর বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো। উনার সঙ্গে দেশের ও দেশের বাইরের বেশ কয়েক জন চিকিৎসক সঙ্গে যাবেন।
তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















