সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আদালতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 60

ঘাতক স্বামী তানভীরের সাথে নিহত গৃহবধু জুথী।

ব্যুরো প্রধান, নওগাঁ। জনতার কণ্ঠ.কম
ভালোবেসে বিয়ে করেছিলেন পছন্দের মানুষটিকে। কিন্তু জানতেন না পছন্দের মানুষটির আরও একটি স্ত্রী আছে। যখন বিষয়টি জানলেন আর তখনই খুন হতে হলো সেই ভালোবাসার মানুষের হাতেই।
এমনই এক খুনের ঘটনা ঘটেছে নওগাঁয়। স্বামীর ছুরিকাঘাতে জুথি (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আদালতে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে স্বামী তানভীর।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাঠালতলী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামানিকের মেয়ে।
নিহত জুথির বাবা ঝুন্টু প্রামানিক জানান- প্রায় এক বছর আগে প্রেম করে ঢাকা গাজীপুরের বাসিন্দা তানভীর নামে এক ছেলেকে বিয়ে করে জুথি। বিয়ের কিছু মাস পর জানা যায় তানভীরের আরেকটি বউ রয়েছে। এরপর বিষয়টি নিয়ে জুথি ও তার স্বামীর মধ্যে ঝামেলা বাঁধে। একপর্যায়ে জুথি নওগাঁ চলে আসে এবং আদালতে মামলা দায়ের করে। এদিন সেই মামলার শুনানির তারিখ ছিলো। কোর্টে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয় জুথি। অন্যদিকে প্রধান সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে দাড়িয়ে ছিলো তানভীর। জুথি সড়কের পাশে দাড়ালে তানভীর তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।
ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের ব্যস্ত সড়ক হঠাৎই থমকে যায় রক্তাক্ত দৃশ্যের সামনে। “মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ এক ছেলেকে দৌড়ে এসে ছুরি চালাতে দেখি। আমাদের চোখের সামনে সব হয়ে গেল।
নওগাঁ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আদালতে যাওয়ার পথে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

আপডেট টাইম : ০৬:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫