সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দে ইছামতি নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর জোনায়েদ হোসেন (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জোনায়েদ ওই ভদ্রঘাট পশ্চিম খানপাড়া গ্রামের মৃদু মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় তিন বন্ধু সাঁতরে নদী থেকে উঠে আসতে পারলেও জুনায়েদ পানিতে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

পরবর্তীতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যার পর অভিযান সমাপ্ত করে শনিবার সকালে আবারও তল্লাশী চালায় ডুবুরি দল। সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দুরে নদীর ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি যে স্থানে নিখোঁজ হয়েছিল, সেখান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইছামতি নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬