সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু, তিনজনের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:৪১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 88
রায়হান আলী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অমৃতা রাণী হালদার (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী, শ্বাশুড়ি ও দেবরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে অমৃতা রাণীর বাবা রঘুনাথ হালদার বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
এর আগে দুপুরে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া মহল্লায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূ অমৃতা রাণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী জীবন বর্মন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গৃহবধূর পরিবারের অভিযোগ এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা জানান, অমৃতা রাণীকে দীর্ঘদিন ধরে স্বামী জীবন বর্মন, তার মা ও ছোট ভাই মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। প্রতিবাদ করলেই তাকে মারধর করা হতো।
অমৃতার ভাই সমীর হালদার বলেন, জীবন বর্মন মাদকাসক্ত হয়ে প্রায়ই আমার বোনের ওপর অমানবিক নির্যাতন চালাতো। নির্যাতনের কারণে বোনটি মানসিকভাবে ভেঙে পড়েছিল।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, গৃহবধূর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিতভাবে বলা যাবে। তবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং মামলাটি রেকর্ড করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

উল্লাপাড়ায় গৃহবধূর মৃত্যু, তিনজনের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ

আপডেট টাইম : ১০:৪১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫