সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

এক দশক অপেক্ষার পর প্রকাশিত হলো অ্যাশেজের ‘ফেরিওয়ালা’

এক দশকের অপেক্ষা শেষে বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’। রাত আটটা থেকে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র দেখা যাচ্ছে। এটি ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ ট্র্যাক। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। গানটির পেছনে আছে এক দীর্ঘ ইতিহাস।

অনেক পাওয়া না পাওয়ার স্মৃতি। ২০১৬ সালের সেপ্টেম্বরে ফেসবুকে দুটি লাইন শেয়ার করেছিলেন অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান—‘ময়লা জমে গেছে শেষ লাইনে, তোমার চোখ অন্যভাবে জ্বলছে।’ সেটি ছিল কেবল আভাস।

এরপর ২০১৯ সালে গানটির ডেমো প্রকাশ করা হয় ইউটিউবে। সময় পেরিয়েছে, বেড়েছে ভক্তদের কৌতূহল, কিন্তু পূর্ণাঙ্গ গান আর আসেনি। গানটির অপেক্ষায় এক দশকে ইউটিউবের মন্তব্যের ঘরে জমেছে সাত শতাধিক মন্তব্য, যার প্রায় প্রতিটিরই মূল সুর—অপেক্ষা। প্রতি মাসেই কেউ না কেউ গানটির খবর নিয়েছে।

একজন লিখেছেন, ‘এই গানটার জন্য চারটা বছর অপেক্ষা করে আছি। মাঝে মাঝেই এসে চেক করে যাই।’ আরেকজন লিখেছেন, ‘এই গানের জন্য পাঁচ বছর ধরে অপেক্ষায় আছি ইভান ভাই, অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না।’ এ মন্তব্যে ফুটে উঠেছে অপেক্ষার তীব্রতা, ‘এই দিকে গানটার জন্য আমার আয়ু কমে যাচ্ছে।’

আরেকজন লিখেছেন, ‘জীবনের দামের বিনিময় কি গানটার জন্য এত অপেক্ষা।’ গানটির সঙ্গে অনেক শ্রোতার কষ্টের স্মৃতিও আছে। একজন লিখেছেন, ‘এই গানটা আমি আর আমার এক বন্ধু একসঙ্গে এইটুকু শুনেছিলাম। সে বলেছিল, মামা গানটা যে কবে আসবে, কানের পিপাসা অনেক বেড়ে গেছে। কিন্তু এই গানটা শোনার আগেই সে ওপারে চলে গেল।’

গানটি নিয়ে জুনায়েদ ইভান বলেন, ‘সে অনেক আগের কথা। ১০ বছরের বেশি হবে গানটি তৈরি করেছিলাম। তখন বুঝিনি রিলিজ করতে এত সময় লাগবে। ২০১৬-তে ফেসবুকে দু লাইন প্রকাশের পর পর থেকে রিলিজ অবদি আপডেট জানতে চেয়েছেন শ্রোতারা। ইউটিউব ও ফেসবুকে জমা হয়েছে হাজারের বেশি মন্তব্য। যা আমাদের আপ্লুত করেছে। অবশেষে গানটি রিলিজ দিতে পারছি। ভালো লাগছে।’

অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপ—জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার), আদনান বিন জামান (কি-বোর্ড), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

এক দশক অপেক্ষার পর প্রকাশিত হলো অ্যাশেজের ‘ফেরিওয়ালা’

আপডেট টাইম : ০৪:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬