সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

এক পরিবারই ইসলামী ব্যাংক থেকে তুলেছে ৫০ হাজার কোটি: এইচ মনসুর

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, একটি পরিবারের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল। তিনি বলেন, ইসলামি ব্যাংকিং খাতকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে উন্নত হিসাবরক্ষণ, সুশাসন এবং উচ্চমানের অডিটিং প্রক্রিয়া এখন অত্যন্ত জরুরি।

গতকাল রাজধানীর বনানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।

তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক একটি আধুনিক ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নে কাজ করছে, যেখানে বৈশ্বিক সেরা অনুশীলন অনুসরণ করা হবে।

গভর্নর বলেন, ইসলামি ব্যাংকিং খাতের টেকসই উন্নয়নে দক্ষ অডিটিং ও শক্তিশালী সুশাসন অপরিহার্য। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ইসলামি ও প্রচলিত উভয় ধরনের ব্যাংককেই উচ্চমানের অডিটিং স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।

ড. আহসান এইচ মনসুর বলেন, সাম্প্রতিক ইসলামি ব্যাংকিং খাত কিছু অস্থিরতার মুখোমুখি হলেও সামগ্রিকভাবে খাতটি এখনো যথেষ্ট শক্ত অবস্থানে আছে। আমানতকারীর আস্থা ফিরতে শুরু করেছে বলেও তিনি মন্তব্য করেন।

সমস্যাগ্রস্ত ইসলামি ব্যাংকগুলোর পুনর্গঠন ও পুনর্বিন্যাসে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এর ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।

ইসলামী ব্যাংকের উদাহরণ টেনে গভর্নর বলেন, তীব্র তারল্য সংকটে পড়েও ব্যাংকটি পুনরায় স্থিতিশীল হয়েছে এবং এ বছর ইসলামি ব্যাংকিং খাতে সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। তারল্য সংকটে থাকা কয়েকটি ইসলামি ব্যাংকের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া শুরু করেছে বলেও জানান গভর্নর।

তিনি বলেন, আমানতকারীদের স্বার্থ রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই ইসলামি ব্যাংকগুলোর ব্যালেন্সশিট আরও শক্তিশালী হোক, পরিশোধিত মূলধন বাড়ুক এবং পরিচালনা পর্ষদে দায়িত্বশীল ও যোগ্য ব্যক্তিরা থাকুন।

গভর্নর আশা প্রকাশ করেন, পরিকল্পিত ও সুশাসিত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের ইসলামি ব্যাংকিং খাত আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

তিনি বলেন, আমরা চাই ইসলামি ব্যাংকিং খাত টেকসইভাবে এগিয়ে যাক এবং দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখুক।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

এক পরিবারই ইসলামী ব্যাংক থেকে তুলেছে ৫০ হাজার কোটি: এইচ মনসুর

আপডেট টাইম : ১১:৫০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫