সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

এক মঞ্চে সিরাজগঞ্জ- ৫ আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্যান্য সকল উপজেলার ন্যায় সিরাজগঞ্জ-৫ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এক মঞ্চে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুুয়ারি)  বিকেলে সিরাজগঞ্জ বেলকুচি পৌর সদরের সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরিন জাহান।

অনুষ্ঠানে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা ভোটারদের সামনে নিজেদের অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন। তারা প্রত্যেকেই বিজয়ী হলে মাদক ও চাঁদাবাজমুক্ত, স্বচ্ছ জবাবদিহি, নদী ভাঙ্গনরোধ, গ্যাস সংযোগ এবং তাত শিল্পের উন্নয়ন গড়ার অঙ্গীকার করেন।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইশতেহার পাঠ ও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম , বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরুন নবী, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আকবর হোসেন মোল্লা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী কমরেড মতিয়ার হোসেন ও গণ অধিকার পরিষদের মনোনিত প্রার্থী ইউসুফ আলী।

বেলকুচি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বেলকুচি-কামারখন্দের দ্বায়ীত্বপাপ্ত আর্মি অফিসার মেজর তওসিফ, বেলকুচি থানা ভারপাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল ইসলাম প্রমুখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

এক মঞ্চে সিরাজগঞ্জ- ৫ আসনের প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ

আপডেট টাইম : ০৬:৫৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬