সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

একজন যাত্রীর জন্যও থামত ট্রেন, মানবিকতার অনন্য দৃষ্টান্ত জাপানে

ছবি: এআই জেনোরেটেড।

চারদিকে বরফে ঢাকা পথ, ছোট ছোট জনপদ আর নির্জন রেললাইন। এমনই এক প্রত্যন্ত এলাকার ছোট্ট রেলস্টেশন। যাত্রীসংখ্যা কম হওয়ায় স্টেশনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। প্রতিদিন সকালে এই স্টেশন থেকেই ট্রেনে চড়ে স্কুলে যেত সে। ক্লাস শেষে একই পথে ফিরতো বাড়িতে। প্রত্যন্ত এলাকায় বসবাস করায় স্কুলে যাওয়া-আসার জন্য ট্রেনটিই ছিল তার ভরসা। এরপর ঘটনাটি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

ছাত্রীটির নাম কান্না হারাদা। জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে থাকত সে।

২০১৫ সালে জাপানের রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর হোক্কাইডো কম যাত্রী চলাচলের কারণে কয়েকটি ছোট স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেয়। সেই তালিকায় ছিল কিউ-শিরাতাকি নামক স্টেশনটি। সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৬ সালের মার্চে স্টেশনটির কার্যক্রম বন্ধ হওয়ার কথা ছিল।

২০১৬ সালের মার্চে তার পড়াশোনা শেষ হয়। ২৫ মার্চ স্টেশনটিতে শেষবারের মতো ট্রেন থামে। এরপর বন্ধ হয়ে যায় স্টেশনটি।

বলা হয়ে থাকে, শুধু ওই স্কুলছাত্রীর জন্যই স্টেশনটি চালু রেখেছিল জাপানের রেল কর্তৃপক্ষ। তার স্কুলজীবন শেষ না হওয়া পর্যন্ত সেখানে ট্রেন থামানো হতো। গল্পটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকের কাছেই এটি শিক্ষার প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও মনোযোগের উদাহরণ হয়ে ওঠে।

জাপানে একজন যাত্রীর জন্য স্টেশনে থামত ট্রেন, যে ঘটনা ভাবায় এখনো

তবে গল্পটির প্রচলিত বর্ণনায় কিছু ভুল তথ্যও রয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, স্টেশনটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০১৫ সালেই। অর্থাৎ, ওই শিক্ষার্থীর পড়াশোনা শেষ হওয়ার পর স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এমন নয়। আবার কান্না হারাদা স্টেশনটির একমাত্র যাত্রীও ছিলেন না। সেখানে অন্য যাত্রীরাও ট্রেনে ওঠানামা করতেন।

তাহলে এত আলোচনার কারণ কী? আসলে একজন শিক্ষার্থীর প্রতিদিনের যাতায়াতের সঙ্গে স্টেশনটির বন্ধ হয়ে যাওয়ার সময় মিলে যাওয়ায় গল্পটি মানুষের মনে জায়গা করে নেয়। ছোট্ট একটি স্টেশন আর এক স্কুলছাত্রীর জীবনের এই যোগসূত্রই হয়ে ওঠে আলোচনার বিষয়।

কিউ-শিরাতাকি স্টেশন এখন আর চালু নেই। কিন্তু প্রায় এক দশক পরও ঘটনাটি নিয়ে নতুন করে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এ বছরেও বিভিন্ন সংবাদমাধ্যমে ফিরে এসেছে সেই গল্প।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ১ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ, বিপর্যয় সামলাবেন কে?

একজন যাত্রীর জন্যও থামত ট্রেন, মানবিকতার অনন্য দৃষ্টান্ত জাপানে

আপডেট টাইম : ১২:২৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬