সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

এক মঞ্চে মনজুর কাদের-আলী আলম, দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সিরাজগঞ্জ- ৫ আসনের চৌহালীতে জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আলী আলমের নির্বাচনী জনসভায় অংশ নিলেন সাবেক প্রতিমন্ত্রী ও পদত্যাগী বিএনপি নেতা মেজর (অব.) মনজুর কাদের।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে চৌহালী উপজেলার জামায়াত ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে চৌহালী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

চৌহালী উপজেলার জামায়াতে ইসলামের আমীর মাওঃ আবু সাইদ ছালেহ্ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী মেজর (অবঃ) মঞ্জুর কাদের,  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ- ৫ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলম।

এ সময় বেলকুচি উপজেলা জামায়াতে আমীর আরিফুল ইসলাম সোহেল, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে সহকারী সেক্রোটারী মাহবুবুর রশিদ শামীম, জেলার ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, জেলার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ইউসুফ আলী সিকদার, এনায়েতপুর জামায়াতের আমীর মাওঃ সেলিম রেজা, বেলকুচি উপজেলা নায়েবে আমীর নুর-উন-নবী সরকার, , জেলা জাতীয় যুব শক্তি সদস্য সচিব মুসা হাসেমী প্রমুখ।

এসময় জামায়াত ইসলামীর বেলকুচি- চৌহালী উপজেলার পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়ী করতে আহবান জানান।

উল্লেখ্য মেজর (অব.) মনজুর কাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদে থাকা অবস্থায় দল থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এনসিপি থেকে মনোনীত হয়ে মনোনয়নপত্র জমা দেন। তবে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলে মঞ্জুর কাদের বাদ পড়ে যান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

এক মঞ্চে মনজুর কাদের-আলী আলম, দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা

আপডেট টাইম : ১০:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬