সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি
খালেদা জিয়ার সুস্থতা কামনায়

এতিমখানায় ছাগল সদকা করলেন মির্জা মোস্তফা জামান

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে মির্জা মোস্তফা জামানের উদ্যোগে এক আবেগঘন দোয়া মাহফিল ও ছাগল সদকার আয়োজন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে শহরের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার এতিমখানায় এ বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। উপস্থিত এতিম শিশুদের সামনে ছাগল সদকা দেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মো. মুফতি নুর নবীর পরিচালনায় শুরু হয় দোয়া মাহফিল। আবেগঘন পরিবেশে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নেত্রীর রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন উপস্থিত জনতা। মুফতি নুর নবী দোয়া পরিচালনার সময় বলেন, যে জাতিকে নেতৃত্ব দিয়েছেন, যে দেশের গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে আজীবন লড়েছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা আল্লাহপাক দ্রুত ফিরিয়ে দিন।

অপরদিকে বাদ মাগরিব সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে মির্জা মোস্তফা জামান গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের গর্ব, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে, আমরা তাঁর আশু রোগমুক্তি কামনা করছি। দেশবাসীর প্রত্যেক মুসলমানের কাছে তাঁর জন্য দোয়া চাইছি। তিনি সুস্থ হয়ে আবারও গণমানুষের পক্ষে দৃঢ় কণ্ঠে কথা বলুন এটাই আমাদের কামনা।

তিনি আরও বলেন, এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে এবং তাদের উপস্থিতিতে এই সদকা ও দোয়া আমাদের জন্য বরকতের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। সারা দেশের মানুষ নেত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন আজ এই আয়োজন সেই উদ্বেগেরই মানবিক বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপির উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির সদস্য মোঃ আসলাম উদ্দিন, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূঁইয়া কর্নেল, জেলা ড্যাবের সদস্য ডা. আব্দুল আজিজ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, মোঃ মাসুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আকাশ খন্দকার, সদস্য আব্দুল হামিদ রানা, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ এবং যুবনেতা সুরুজ্জামান, নাঈম, পাপ্পু।

সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতারা বলেন, আপোষহীন নেত্রী জাতির অভিভাবক দেশনেত্রীর জন্য শুধু বিএনপি নয়, পুরো জাতি আজ উদ্বিগ্ন। মানবিক দিক থেকে তাঁর সুস্থতার জন্য সকলের একযোগে দোয়া করা উচিত।

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পুরো অনুষ্ঠানস্থলের পরিবেশ ছিল শান্ত, হৃদয় ছোঁয়া এবং আল্লাহর রহমত প্রত্যাশায় ভরপুর।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

খালেদা জিয়ার সুস্থতা কামনায়

এতিমখানায় ছাগল সদকা করলেন মির্জা মোস্তফা জামান

আপডেট টাইম : ০৮:০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫