সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 66

ক্রীড়া ডেস্ক। জনতার কন্ঠ.কম

ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো ভারত।

৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সুর্যকুমার যাদবের ভারত। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারে ৫ উইকেটে পৌঁছে যায় তারা। ফলে এশিয়া কাপ ২০২৫ শিরোপা ওঠে ভারতের হাতে।

টস হেরে ওপেনার সাহিবজাদা ফারহান (৫৭) আর ফখর জামান (৪৬) ভারতীয় বোলারদের চাপে রেখেছিলেন। কিন্তু মিডল অর্ডারের ভাঙনেই সব শেষ! ১৪ রান করা সাইম আয়ুব ছাড়া বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৯.১ ওভারে ১৪৬ রানে।
ভারতের বোলাররা ছিলেন দুর্দান্ত। কুলদীপ যাদবের ঘূর্ণি তাণ্ডবে ৪ উইকেট, অক্ষর ও বরুণের শিকার ২টি করে উইকেট, বুমরাহ নিয়েছেনও ২ উইকেট। প্রতিপক্ষকে গুটিয়ে দিতে এভাবেই সম্মিলিত সাফল্য এনে দেন তারা।

জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৪৭ রান। শুরুতে শর্মা, গিল আর সুর্যকুমার ব্যর্থ হয়ে ম্যাচে ফেরার সুযোগ দিয়েছিল পাকিস্তানকে। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তিলক ভার্মা। ৫৩ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। সঙ্গ দেন সঞ্জু স্যামসন (২৪) ও শিবম দুবে (৩৩)। শেষ পর্যন্ত রিংকু সিংয়ের চারে ১৯.৪ ওভারে ১৫০ রানে পৌঁছে যায় ভারত, হাতে থাকে ৫ উইকেট।

শেষ ওভারের আগেও পাকিস্তান দল আশা দেখিয়েছিল। কিন্তু ভারতের ব্যাটিং ও দৃঢ়তায় সব ভেস্তে গেল। ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়ে পাকিস্তানকে হতাশাই উপহার দিয়েছে ভারত।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

আপডেট টাইম : ০১:০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫