সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কবর জিয়ারতে গিয়ে স্বজনরা দেখলেন ৫ কঙ্কাল গায়েব !

ঠাকুরগাঁওয়ে আবারও একটি কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হ‌ওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন গ্রামে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করতে গেলে স্বজনদের চোখে পড়ে জানাজানি হলে বিষয়টি পুরো এলাকায় ছড়িয়ে পরে।
কাউসার রহমান দুলাল নামে এক পথচারী জানান, লোকজনের সমাগম দেখে ওখানে দাঁড়াই। কাছে যায় দেখি একসাথে তিনটা ও একটু দূরে দুইটা সহ মোট পাঁচটি করব খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি অত্যন্ত দুঃখজনক মরার পরেও একজন মানুষ নিরাপদ নয়। প্রসাশনের দৃষ্টি কামনা করছি বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
আব্দুল জলিল নামে এক ব্যক্তি জানান, মানুষের জ্ঞান বুদ্ধি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একজন মৃত মানুষ ও নিরাপদ নয়। ফেসবুকের মাধ্যমে বিষয়টি জেনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি একে একে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ অপরাধীদের ধরে দ্রুত আইনের আওতায় আনা হোক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঁচটি কবরের মাটি সরিয়ে দাফনের কাপড় পরে আছে। আর মৃত ব্যক্তির স্বজনেরা খোঁড়া কবরের অংশবিশেষ মাটি দিয়ে ঢেকে দিয়েছে। কতদিন আগের কবর জানতে চাইলে স্বজনেরা জানান, প্রায় এক থেকে দেড় বছর আগে নাকি তারা মারা যান।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আলী জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরি হয়েছে কিনা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কবর জিয়ারতে গিয়ে স্বজনরা দেখলেন ৫ কঙ্কাল গায়েব !

আপডেট টাইম : ০৩:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬