সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

কমিশনের প্রস্তাব জাতিকে অনৈক্যের দিকে ঠেলে দেবে: সালাউদ্দিন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • 27

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে হাতাশা ব্যক্ত করে বলেছেন, ১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষরিত হয়েছে, তা জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। বলা হয়েছে, ৪৮টি দফা নিয়ে গণভোট হবে; কিন্তু এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। এতদিন ধরে এত বৈঠক ও আলোচনা কেন করা হলো, তা এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনদের যেই দলিল স্বাক্ষরিত হয়েছে, তা এখন কার্যত অনুপস্থিত। পরিবর্তে কমিশন ও কয়েকটি রাজনৈতিক দলের প্রস্তাবই সামনে এসেছে। কমিশনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে, তা বরং জাতিকে বিভক্ত ও অনৈক্যের দিকে ঠেলে দেবে। তাদের উদ্দেশ্য কী এবং তারা কী অর্জন করতে চায়, তা স্পষ্ট নয়।

আরপিও ও জোটের প্রতীক ইস্যুতে তিনি বলেন, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে—এটাই যৌক্তিক। কিন্তু এখন বলা হচ্ছে, জোটবদ্ধ হলেও প্রতিটি দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আশ্চর্যের বিষয়, আরেকটি রাজনৈতিক দল এ প্রস্তাবকে সমর্থন করেছে, যা বিএনপির প্রত্যাশার সঙ্গে যায় না।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা রাখবে—এটাই বিএনপির আশা। তবে ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে বিএনপি গভীর হতাশা প্রকাশ করছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

কমিশনের প্রস্তাব জাতিকে অনৈক্যের দিকে ঠেলে দেবে: সালাউদ্দিন

আপডেট টাইম : ০২:৩৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫