সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কাতান শাড়িসহ সীমান্তে ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের হাতে জব্দ চোরাচালানের মালামাল। ছবি: সংগৃহীত

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৭৬ হাজার ২৭৪ টাকা মূল্যের চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৫ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, চন্ডিদার, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল, খারেরা ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে গরু, বাসমতি চাল, কাতান শাড়ি, রেটল (ইঁদুর মারার বিষ), সাবান, লোশন, বিভিন্ন প্রকার তেল, কুচিয়া মাছ, মেহেদী, বিভিন্ন ধরনের মশলা, প্যান্টি, ফুচকা, মিছরি, হরতকির গুঁড়া, স্কিন পাউডার, প্লাস্টিকের চুষনি, পুর্নমবাদি কষায়ম ওষুধ, চকলেট, মাদার রেসিপি (আচার), চিপস্, আটা, স্কাফ সিরাপ, মদ এবং সিএনজিচালিত অটোরিকশা। জব্দ মালামালের মোট আনুমানিক মূল্য ৪২ লাখ ৭৬ হাজার ২৭৪ টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের এসব মালামাল জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতান শাড়িসহ সীমান্তে ৪২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আপডেট টাইম : ০৫:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬