সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কামারখন্দে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় দূর্লভ ময়ূর প্রদর্শন

সিরাজগঞ্জের কামারখন্দে দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। এবারের প্রতিপাদ্য “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি।

মেলায় ছিল দেশীয় গরু-ছাগল থেকে শুরু করে বার্মা জাতের মোরগ ও দুর্লভ ময়ূর পাখি নানা ধরনের প্রদর্শনী। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের অনেকেই ময়ূর দেখে উৎফুল্ল হয়ে উঠে । এনিয়ে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ।

মেলার একটি স্টল ঘিরে ভিড় লক্ষণীয়। সেখানে দেখা মিলল বার্মা জাতের দুটি মোরগ নিয়ে আসা ফয়সাল নামের এক শিক্ষার্থীর। শখের বশে চারটি ছোট মোরগ কিনেছিলেন মাত্র এক হাজার টাকায়। এখন হাতে আছে দুটি দু’টির বর্তমান বাজারদর প্রায় দশ হাজার টাকা।

আরেক পাশে স্টলজুড়ে মানুষের ভিড় যেন থামতেই চায় না। কারণ সেখানে রয়েছে মোহাম্মদ সুমনের আনা দুটি ময়ূর।

বুধবার সকালে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মেলার উদ্বোধন করেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন।

দিনভর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খামারিদের আধুনিক প্রযুক্তি, রোগ প্রতিরোধ ও পুষ্টি ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দেন।

মেলায় মোট ৩০টি স্টল স্থান পায়। সন্ধ্যায় ছয়টি ক্যাটাগরিতে ৩০ জন খামারি ও উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। আর এ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মনিরুল ইসলাম সরকার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কামারখন্দে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় দূর্লভ ময়ূর প্রদর্শন

আপডেট টাইম : ০৭:০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫