সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কার নির্দেশে মুসাব্বির হত্যাকাণ্ড ঘটেছে, জানাল ডিবি

আজিজুর রহমান মুসাব্বির। পুরোনো ছবি

কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত আট থেকে ৯টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরেই দিলীপ ওরফে বিনাসের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসব সিন্ডিকেট ভেঙে দিতে ডিবি শিগগিরই বিশেষ অভিযান শুরু করবে।

ডিবি প্রধান জানান, স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশের একটি গলিতে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন।

তদন্তের অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, শুক্রবার (২৩ জানুয়ারি) নরসিংদীর মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকার শাহজাহান খলিফার ভাড়া বাসা থেকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া অন্যতম শ্যুটার মো. রহিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাধবদী থানায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।

হত্যার কারণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজার একটি বড় ব্যবসা কেন্দ্র ও কাঁচাবাজার এলাকা। সেখানে দখল বাণিজ্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

দলীয় কোনো বিরোধ ছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, চাঁদাবাজদের কোনো দল নেই। কারওয়ান বাজারে বিভিন্ন নামে ৮-৯টি গ্রুপ চাঁদা তোলে। এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে ডিবি কাজ করছে এবং দ্রুত অপারেশন চালানো হবে।

দিলীপ ওরফে বিনাসের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া আসামিদের প্রত্যেকের সঙ্গেই তার যোগাযোগ ছিল। একজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে, যেখানে ‘দাদা’র নির্দেশের বিষয়টি উঠে এসেছে। এসব তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, তার নির্দেশেই হত্যাকাণ্ডটি ঘটেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কার নির্দেশে মুসাব্বির হত্যাকাণ্ড ঘটেছে, জানাল ডিবি

আপডেট টাইম : ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬