সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ক্রেতা সেজে ফেন্সিডিল ব্যবসায়ীকে ধরলো মাদক নিয়ন্ত্রণের সদস্যরা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 45

মোঃ ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে অভিযান চালিয়ে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকেগ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মো. জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) উপজেলার বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, সরোয়ার দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ এলাকায় ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে ডিএনসির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে গ্রেফতার করে। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেফতারকৃত সরোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ক্রেতা সেজে ফেন্সিডিল ব্যবসায়ীকে ধরলো মাদক নিয়ন্ত্রণের সদস্যরা

আপডেট টাইম : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫