মোঃ শিবলী নোমান
রোজা পেয়েও গুনাহ থেকে
মাফ পেলোনা যারা।
আল্লাহর লানত তাদের উপর
ধ্বংস হবে তারা।
ক্রন্দন করে আল্লাহর কাছে
গুনাহ মাফ চাই।
রোজায় যেন গুনাহ থেকে
আমরা মাফ পাই।
প্রভু রোজাদারদের সবাইকে তুমি
ক্ষমা করে দাও।
আমাদের সহ নামাজ রোজা
কবুল করে নাও।
রোজার মাসে আমরা যেন
তোমার ক্ষমা পাই।
রোজার মাসে লানত থেকে
আমরা বাঁচতে চাই।
রোজাদারদের সবাইকে তুমি
মাফ করে দিও।
তাদের সাথে আমাকেও তুমি
সামিল করে নিও।
তোমার কাছে ক্ষমা না পাইলে
আমরা কোথায় যাবো।
প্রভু বড় আশা আমাদের
আমরা ক্ষমা পাবো।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 






















