নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, ধানের শীষে ভোট দেয়া মানে গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠা করা এবং দেশের ভবিষ্যতের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ আদালত চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোকালে তিনি এসব কথা বলেন।
মির্জা মোস্তফা জামান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধারে কাজ করছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা শুধু একটি রাজনৈতিক নীতি নয়, এটি জনগণের মুক্তি এবং দেশের গঠনমূলক সংস্কারের রূপরেখা। ধানের শীষে ভোট দেওয়া মানে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো।
আরও পড়ুন: মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের বিকল্প নেই: মির্জা মোস্তফা
তিনি আরও যোগ করেন,এই ৩১ দফা রূপরেখায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও প্রশাসন সব ক্ষেত্রে দেশের নাগরিকদের জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা চাই জনগণ যেন এই রূপরেখা জানে, বুঝে, এবং নিজের ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যত গড়ে তোলে।
লিফলেট বিতরণকালে আদালত চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণে আইনজীবী, সহকারী আইনজীবী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপি’র উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, নির্বাহী কমিটির সদস্য আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপির নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল ও ফরহাদ হোসেন, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার ও সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ,যুবনেতা ওলি, সুরুজ্জামান,মহিলা দলের নেত্রী কলি ও সীমা খাতুন, শ্রমিক নেতা নাঈম, গোলাপ, মির্জা দুলাল ও মির্জা হাফিজ উপস্থিত ছিলেন।

রিপোর্টার: 



















