সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গণভোটের বৈধতা আছে, অবৈধ বলছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘অধ্যাদেশ জারি হয়েছে গণভোট অধ্যাদেশ। সেই অধ্যাদেশ অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে, অবৈধ বলছি না।’

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘নতুন করে ওই অধ্যাদেশকে আইন করার প্রয়োজন নেই। কারণ ওই আইনের আলোকে তো গণভোট হবে না। যদি গণভোট করতে হয়, তখন সাংবিধানিকভাবে অথবা সংবিধানের বাইরে গণভোট করতে হলে আলাদা একটা আইন পাস করতে হবে।’

তিনি আরো বলেন, ‘জাতীয় সংসদে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী ৩০ দিনের মধ্যে জারি করা সব অধ্যাদেশ নিষ্পত্তির বাধ্যবাধকতা থাকলেও কার্যদিবসের সীমাবদ্ধতায় অল্প সময়ের মধ্যেই ১৩৩টি অধ্যাদেশ নিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে। মাত্র ১২-১৩ দিনের মধ্যে এসব অধ্যাদেশ নিষ্পত্তির কাজ করতে হয়েছে, যা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।’

সালাহউদ্দিন আহমদ জানান, সময় স্বল্পতার কারণে কিছু বিলের কপি ও কম্পারেটিভ স্টেটমেন্ট সংসদে উত্থাপনের আগে পর্যাপ্ত সময় হাতে পাওয়া যায়নি। এ বিষয়ে সংসদের স্পিকারকে অবহিত করা হলে তিনি কার্যপ্রণালী বিধি অনুযায়ী সময় মার্জনা (কন্ডন) করার এখতিয়ার প্রয়োগ করেন।

তিনি বলেন, অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত বিশেষ সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে ১৩৩টি অধ্যাদেশকে কয়েকটি ভাগে বিভক্ত করেছে।

এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিত অবস্থায় পাসের সুপারিশ করা হয়। ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে বিল আকারে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া কিছু অধ্যাদেশ সংশোধন, রহিত বা সংরক্ষণের সুপারিশ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গণভোটের বৈধতা আছে, অবৈধ বলছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬