সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গরু চুরির মামলায় কারাগারে, দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 67
মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম
ফেনীতে গরু চুরির মামলায় কারাগারে যাওয়া দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম কে আর সূর্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলাউদ্দিনকে দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পৃথক বিজ্ঞপ্তিতে নিজাম উদ্দিন হায়দারকে পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, গত ৫ অক্টোবর গভীর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খুশিপুর এলাকায় দুই বাড়ি থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে পৌরসভার উত্তর শ্রীধরপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ীভাবে সংগঠন থেকেও বহিষ্কার করা হবে।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গরু চুরির মামলায় কারাগারে, দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

আপডেট টাইম : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫