সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গোপন সমঝোতায় আরপিও সংশোধনী বাতিল হলে তা হবে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গের সামিল

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • 53

মো. ইয়াকুব আলী তালুকদার। জনতার কণ্ঠ.কম

কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন”- যদি এমন আদেশ জারির মাধ্যমে আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে একটি দলের সাথে সরকার গোপন সমঝোতা করে, তবে ন্যক্কারজনকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গ হতে পারে এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

রোববার (২ নভেম্বর) তিনি এক বিবৃতিতে এসব কথা উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচনী জোট গঠিত হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে- গত ২৩ অক্টোবর এমন বিধান সংযোজন করে নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে, বিএনপির একজন নেতার সাথে জনৈক উপদেষ্টার তথাকথিত ‘জেন্টলম্যান এগ্রিমেন্ট’-এর প্রেক্ষিতে নিজেদের অনুমোদিত সেই আদেশ বাতিল হতে যাচ্ছে। দেশবাসী মনে করে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) যদি বাতিল করা হয়, তবে তা হবে অত্যন্ত ন্যক্কারজনক, অগণতান্ত্রিক ও স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অনুমোদিত সংশোধনীকে বিএনপির এক উপদেষ্টার কথিত ‘জেন্টলম্যান এগ্রিমেন্ট’-এর নামে উপদেষ্টা পরিষদের সভায় যদি বাতিল করা হয়, তাহলে আসন্ন নির্বাচনের নিরপেক্ষতা ও সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের ক্ষেত্রে জাতির সামনে একটি বড় প্রশ্নের জন্ম দিবে। জনগণ মনে করে, যদি তাই হয় তবে সরকারের কাছে এই প্রশ্নের কোনো নৈতিক ও যৌক্তিক জবাব থাকবে না । নির্বাচনের মাত্র চার মাস আগে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা এবং সরকারের মধ্যে অবস্থানকারী কোন উপদেষ্টার যোগসাজশে এভাবে লেভেল প্লেয়িং ফিল্ড যদি ভঙ্গ হয়, তবে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়বে।

গোলাম পরওয়ার বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এবং সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বহাল রাখার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গোপন সমঝোতায় আরপিও সংশোধনী বাতিল হলে তা হবে লেভেল প্লেয়িং ফিল্ড ভঙ্গের সামিল

আপডেট টাইম : ০২:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫