সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

গ্রামের বাড়ি ফরিদপুরে পাঠানো হচ্ছে নিহত সেনা সদস্য তিতাসের মরদেহ

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারি চক্রের সাথে গোলাগুলির পর নিহত সেনা সদস্য মো. তিতাস শেখের মরদেহ হেলিকপ্টরযোগে গ্রামের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া পাঠানো হচ্ছে।

রামু সেনা নিবাসে আসরের নামাজের পর জানাজা শেষে হেলিকপ্টরটি যাত্রা শুরু করে। সন্ধ্যার আগেই তিতাসের গ্রামের বাড়ি লস্করদিয়ায় পৌঁছে মরদেহ।

এর আগে শুক্রবার (নভেম্বর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এর পরই মরদেহ নেয়া হয় রামু সেনা নিবাসে।

বৃহস্পতিবার টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারিদের সাথে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় মো. তিতাস শেখ নামে এই সেনা সদস্য নিহত হয়েছেন। নিহত সেনাসদস্য মো. তিতাস শেখ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আফজাল হোসেনের পুত্র।

জনতার কন্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামের বাড়ি ফরিদপুরে পাঠানো হচ্ছে নিহত সেনা সদস্য তিতাসের মরদেহ

আপডেট টাইম : ০৮:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬