সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনাসদস্যসহ আটক ৬

আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড পেজ থেকে পাঠনো বিবৃতিতে জানানো হয়, বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ (৩২) ছয়জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আটককৃত অন্য পাঁচজন হলেন- মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী মোহাম্মদ এহছানকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। এ সময় সাবেক সেনা ও র‌্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি এসআরবি পোশাক পরিহিত অবস্থায় তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরবর্তী সময়ে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর স্ত্রী ও দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২৭, তারিখ ১৯ অক্টোবর ২০২৬।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক পোস্টের মাধ্যমে ব্যবসায়ীকে উদ্ধার এবং ছয়জনকে আটকের এ তথ্য নিশ্চিত করা হয়।

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও এসআরবি সদস্যসহ আটক ৬

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনাসদস্যসহ আটক ৬

আপডেট টাইম : ০৬:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬