সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চড়া দামে মোস্তাফিজকে দলে নিল কলকাতা

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএল নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হলো। আর সেই যুদ্ধে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সেই (কেকেআর) জয়ী হলো। দিল্লির পর এবার কলকাতা ঠিকানা হলো মোস্তাফিজের। টাইগার পেসারকে দলে ভেড়াতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে তিনবারের চ্যাম্পিয়নরা।

২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজুরকে ঘিরে শুরু থেকেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লির হয়ে খেলা ‘দ্য ফিজ’-এর জন্য দ্রুতই বিডে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও—যে দলে আগে সফল সময় কাটিয়েছেন তিনি।

দিল্লি ও চেন্নাইয়ের দ্বৈরথে দর বাড়তে বাড়তে পৌঁছে যায় ৫ কোটির ঘরে। শেষ পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি সরে দাঁড়ায়। তখন মনে হচ্ছিল, মুস্তাফিজুরকে বুঝি ফের চেন্নাইতেই দেখা যাবে। কিন্তু ঠিক সেই সময় নিলামে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি।

হঠাৎ বিডে ঢুকে পড়ে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই ৭ কোটি পর্যন্ত দর বাড়ালেও কেকেআর পিছু হটেনি। দু’দলের টানাপোড়েনে দর আরও চড়তে থাকে। একপর্যায়ে চেন্নাই সিদ্ধান্ত নিতে খানিক সময় নেয়, ফের বিডে ফিরলেও শেষ পর্যন্ত কেকেআরের দৃঢ় অবস্থানের সামনে আর টিকতে পারেনি।

সব নাটকের অবসান ঘটে ৯ কোটি ২০ লাখ রুপিতে। চেন্নাই সরে দাঁড়ালে গ্যাভেল পড়ে, আর মোস্তাফিজুর রহমানের নাম ওঠে কলকাতা নাইট রাইডার্সের ঘরে।

নিলামে বড় অঙ্কের এই চুক্তির মাধ্যমে নতুন চ্যালেঞ্জে পা রাখলেন মুস্তাফিজুর। আইপিএলে নিজের বৈচিত্র্যপূর্ণ কাটার আর ডেথ ওভারের দক্ষতা দিয়ে কেকেআরের বোলিং আক্রমণে বড় ভূমিকা রাখবেন বলেই আশা ফ্র্যাঞ্চাইজিটির।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চড়া দামে মোস্তাফিজকে দলে নিল কলকাতা

আপডেট টাইম : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫