সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 46

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে আবারও চমক দিলেন লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্র সফরের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কোচ। তাতে জায়গা পেয়েছেন নতুন কিছু নাম, ফিরেছেন দুই তারকা, আর নিশ্চিত করা হয়েছে এক ফরোয়ার্ডের অবস্থান।

দলের বড় আকর্ষণ তিন নতুন মুখ। রেসিং ক্লাবের গোলরক্ষক ফাকুন্দো ক্যমবেসেস, রিভার প্লেটের তরুণ ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং ব্রাজিলের পালমেইরাসের মিডফিল্ডার আনিবাল মোরেনো—প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সিনিয়র দলে। বিশেষ করে মোরেনো, যিনি ভেরদাও জার্সিতে মিডফিল্ডের নিয়ন্ত্রক হয়ে উঠেছেন, সাম্প্রতিক পারফরম্যান্সেই প্রাপ্য সম্মানই পেয়েছেন।

এছাড়া সুখবর হিসেবে দলে ফিরেছেন এনজো ফের্নান্দেজ ও মার্কোস সেনেসি। চেলসি মিডফিল্ডার এনজো শাস্তির কারণে আগের ম্যাচ মিস করেছিলেন। আর বোর্নমাউথ ডিফেন্ডার সেনেসি ফিরলেন দীর্ঘ বিরতির পর; এর আগে জাতীয় দলের হয়ে একমাত্র খেলেছিলেন ২০২২ সালের এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে।

নিশ্চিত করা হয়েছে ফ্লাকো লোপেসের অবস্থানও। পালমেইরাসের এই স্ট্রাইকার গত বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ডাবল হেডারে ডাক পেয়েছিলেন, এবারও রেখেছেন স্কালোনি।

অবশ্য লিওনেল মেসিকে ঘিরে সবসময়ই বাড়তি আলো। তার নাম স্বাভাবিকভাবেই স্কোয়াডে থাকলেও এবার আলোচনায় নতুন সংযোজনেরাই। বিশ্বকাপজয়ী কোর গ্রুপের সঙ্গে মিশে যাচ্ছে ভবিষ্যতের সম্ভাবনাময় তারকারা।

আর্জেন্টিনা স্কোয়াড (ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে, ১০ ও ১৩ অক্টোবর)

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যমবেসেস

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো চেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা

ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেস, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

আপডেট টাইম : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫