সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে ১০ জানুয়ারি ২০২৬ ভোর ৫টা হতে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবি’র বিশেষ টহলদল পৃথক ০৪টি অভিযান পরিচালনা করে ১৬টি গরু জব্দ করে।
অভিযান সমূহে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়েনের মনোহরপুর গ্রাম হতে ৬টি ও ফকিরপাড়া গ্রাম হতে ৪টি, মাসুদপুর বিওপি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি শিবগঞ্জ উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের তের-রশিয়া গ্রাম হতে ২টি গরু জব্দ করা হয়। জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ টাকা। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যে কোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। এছাড়াও সাম্প্রতিক শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ

আপডেট টাইম : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬