সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

চাটখিলে বিজয় দিবসের অনুষ্ঠানে হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মোরশেদ আলম শিব্বির (৪৮) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।
মরহুম মোরশেদ আলম শিব্বির বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের খামারবাড়ির আবদুল হকের ছেলে। তিনি বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি প্রবাসে অবস্থান করলেও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসে ছুটি কাটাচ্ছিলেন এবং পুনরায় সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর বাজারে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে চাটখিল উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
বদলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জি এম ওমর ফারুক জানান, হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ভাষ্যমতে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, “বিএনপি একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারিয়েছে। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

চাটখিলে বিজয় দিবসের অনুষ্ঠানে হৃদরোগে বিএনপি নেতার মৃত্যু

আপডেট টাইম : ১১:০৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫