নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ভোজ্য তেলের মজুত ও বাজার পরিস্থিতি তদারকিতে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব-১১ ও উপজেলা প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) দুপুর থেকে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান এবং র্যাব-১১, সিপিসি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবিরের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানে চৌমুহনী বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান, পাশাপাশি গুদামঘরে ভোজ্য তেলের মজুত পরিমাণ যাচাই করা হয়। এ সময় কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
অভিযানে র্যাব সদস্য, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মো. ইসমাইল হোসেন নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 



















