সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার মেয়ের মুক্তি দাবী বাদীর

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 84

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের কামারখন্দে ছেলে শামীম শেখ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মেয়ে রেশমা খাতুনের মুক্তি দাবী করলেন বাদী বাবা। সেই সঙ্গে ছেলের প্রকৃত হত্যাকারীদের বিচারও দাবী করেন তিনি।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কামারখন্দের কুটিরচর শাটিবাড়ি মো. ছাইফুল ইসলাম ডিবি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এমন দাবী করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এসিআই ফুড লিমিটেডের কর্মকর্তাদের বাঁচাতেই তার ছেলে হত্যা মামলায় মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গত ৪ জুলাই ভদ্রঘাট এসিআই ফুড লিমিটেডের উত্তরে ডোবায় কচুরি পানার ভেতর থেকে শামীমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ আমাকে জিজ্ঞেস করে কাউকে সন্দেহ হয় কি না। তখন আমি এসিআই ফুড লিমিটেডের সিকিউরিটি গার্ড রফিক, সিকিউরিটি গার্ডের বস জাবেদ, এডমিন আইয়ুব, লেবার সাপ্লাইয়ার মালেক, সোলাইমান ও জাকিরের নাম বলি। কিন্তু পুলিশ তাদের আসামী না করে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা রজু করান।

আরও পড়ুন: বোনের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলাই কাল হলো প্রতিবন্ধী শামীমের

পরবর্তীতে ডিবি পুলিশ সন্দেহজনক আসামি শ্রী তপু সরকার, শ্রী সুজন চন্দ্র ভৌমিক ও গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। ৩০ সেপ্টেম্বর আমার মেয়ে রেশমা খাতুন ও হাবিজা খাতুন নামে অপর একজনকে গ্রেপ্তার করে। রেশমাকে আটকের পর রিমান্ডে নির্যাতন করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি নিয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ছাইফুল ইসলাম আরও বলেন, আমার ছেলে হত্যা মামলায় যারা জড়িত ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার না করে আমার মেয়েকে গ্রেপ্তার করে। আমার মেয়ের সাথে তার ৪ বছরের ছেলে স্বাধীন ও ৫ বছরের নুসরাত নামে একটি মেয়ে রয়েছে। আমার মেয়ে তার ভাইকে মেরে ফেলতে পারে না। আমার মেয়ে ঘটনার সাথে জড়িত না।

তিনি বলেন, ডিবি পুলিশ বিভিন্নভাবে আমাদের হয়রানি করছে। আমার আরেক মেয়ে শিল্পী খাতুন ও নাতি তানভীর এবং বড় ছেলেকেও গ্রেপ্তারের হুমকি দিচ্ছে পুলিশ। এসিআই ফুড লি: এর সিকিউরিটি গার্ড ও এডমিনকে বাঁচাতে আমার মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত আসামীদের গ্রেপ্তার ও তার মেয়ে রেশমার মুক্তির দাবী জানান।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, শুধু মেয়ে নয় ওর বাবাও আসামি হবে এই মামলায়। সংবাদ সম্মেলনে সে যেসব নাম বলেছে তাদের মধ্যে আইয়ুব বাদে সবাই আমাদের হাতে আটক রয়েছে। আর মেয়ে তো বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ছেলে হত্যা মামলায় গ্রেপ্তার মেয়ের মুক্তি দাবী বাদীর

আপডেট টাইম : ০২:২৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫