বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিটর সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, বিএনপি জনগণের সেই প্রত্যাশার প্রতীক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রতীক্ষায় রয়েছে সাধারণ মানুষ। সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিপুল ভোটে বিজয়ী করবে সিরাজগঞ্জবাসী।
গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ইছামতী আশ্রয় কেন্দ্রে ধানের শীষের পক্ষে গনসংযোগকালে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জুর সভাপতিত্বে ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন শেখ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সবুজ, বহুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজু আহামেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা দলীয় প্রার্থীকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে উপস্থিত সাধারণ মানুষদের মধ্যে নির্বাচনী উদ্দীপনা আরও বৃদ্ধি পায়।

নিজস্ব প্রতিবেদক। জনতার কন্ঠ.কম 



















