হাসান আলী হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
জনগণের ঐক্য সবসময়ই সমাজ গঠন ও পরিবর্তনের প্রধান নিয়ামক রুপে কাজ করে বলে মন্তব্য করেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার সানি আব্দুল হক।
মঙ্গলবার ৪ নভেম্বর রাত সাড়ে ৯ টায় ঘোড়াঘাট উপজেলার আফছারাবাদে পাঁচ কলোনী আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হক।
তিনি আরও বলেন, অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ গঠন হয়েছিল তা এখনও পূরণ হয়নি। দীর্ঘ সময় ধরে চলে আসা পাঁচ কলোনির ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে স্থানীয় জনতা, সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যস্থতার বিষয়ে তিনি বলেন ঐক্যবদ্ধ থাকলে কোনো অন্যায় জনগণের উপর কোনো কর্তৃপক্ষই চাপিয়ে দিতে পারবে না।ন্যায়সঙ্গত জনদাবী কখনও বৃথা যায় না। তবে সবসমই ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের পথে চলতে হবে। রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান।
তিনি আরও বলেন, একজন নাগরিকের রাষ্ট্রের দায়িত্ব যেমন পালন করা দরকার তেমনি রাষ্ট্রকেও নাগরিকদের সেবা দানে সক্রিয় হওয়া আবশ্যক।বিশেষত বিরোধ নিষ্পন্নে ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে একই নীতিতে পরিচালিত হতে হবে।
ঘোড়াঘাট উপজেলা এবি পার্টির প্রধান সমন্বয়ক সহকারী অধ্যাপক মো. জালাল উদ্দিন উক্ত সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক শরন চৌধুরী, জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম সরওয়ার ঘোড়াঘাট উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম রাসেল, নবাবগঞ্জ উপজেলা সহকারী সদস্য সচিব মো. মনিরুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন সদস্য সচিব মো. জিল্লুর রহমান, জেলা এবি যুব পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, ঘোড়াঘাট উপজেলা যুব পার্টির সাংগঠনিক সম্পাদক আজাদুল্লাহ মিয়া, হাকিমপুর উপজেলা যুব পার্টির তানভীর আহমেদ সহ অনেকে।

রিপোর্টার: 



















